মালদা

রাজ্যে সরকারের উদ্যোগে বেআইনি পোস্ত চাষ রুখতে এবার নজরদারি চালানো হবে ড্রোনের মাধ্যমে

বামনগোলা ব্লকের ১২ মাইল এলাকায় এদিন আকাশে ড্রোন উড়ানো হয়। রাজ্যে সরকারের উদ্যোগে এই কর্মসূচী গ্রহন কয়রা হয়েছে। এদিন বামনগোলা পুলিশ প্রশাসন, হবিবপুর পুলিশ প্রশাসন ও বামনগোলা ব্লক প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, বামনগোলা থানার ও সি তরুন সাহা, হবিবপুর আই সি তৃদীপ প্রামানিক, বামনগোলা বিডিও শুভঙ্কর মজুমদার, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত প্রাধান রেবারানী রায়, এডিও সনাতন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে। বিডিও জানান, অবৈধ পোস্ত চাষ বন্ধ করার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে তাদের পক্ষ থেকে। এদিন প্রচুর মানুষ ভির জমায় ড্রোন ক্যামেরা দেখার জন্য।      
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/gUjlw5soUvI